Tala Pratya | টালা প্রত্যয়ে ঠাকুর দেখতে টাকা নেওয়ার অভিযোগ! ‘চার্জ’ নেওয়ার কারণ জানাল ক্লাব!
Tuesday, October 13 2026, 3:45 pm

Key Highlightsপুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে টাকা নেওয়ার ওপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞা থাকলেও, কলকাতার বিখ্যাত টালা প্রত্যয় পুজো কমিটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল।
পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে টাকা নেওয়ার ওপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞা থাকলেও, কলকাতার বিখ্যাত টালা প্রত্যয় পুজো কমিটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। চতুর্থীর আগেই মণ্ডপে ঢুকতে দর্শনার্থীদের কাছ থেকে ২১৪ টাকা করে নেওয়া হচ্ছে বলে দাবি করে সুস্মিতা দে নামে এক মহিলা একটি ভিডিয়ো পোস্ট করেন, যা দ্রুত ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিয়োয় দাবি করা হয়েছে, কিউআর কোড স্ক্যান করে ওই টাকা দেওয়ার পরই ভেতরে ঢোকার অনুমতি মিলছে। এই ঘটনায় শোরগোল শুরু হলেও পুজো উদ্যোক্তা শুভঙ্কর সাহা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, এটি টিকিটের টাকা নয়, বরং একটি অ্যাপ ডাউনলোড ও পাসের নূন্যতম চার্জ। অন্যদিকে, বিজেপি বিধায়ক ঋতেশ তিওয়ারি এই ঘটনার তীব্র সমালোচনা করে জানিয়েছেন, খবর পাওয়ার পরই বিষয়টি বন্ধ করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব


