WB নির্বাচন ২০২৬TMC83BJP204LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Barrackpore | তৃণাঙ্কুর-সুবোধকে গণনাকেন্দ্রে মারধরের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের!
Monday, May 4 2026, 10:49 am

Key Highlightsপশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনই তুমুল অশান্তি ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিনই তুমুল অশান্তি ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের গণনাকেন্দ্রে। সেখানে নোয়াপাড়া ও বীজপুরের দুই প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য ও সুবোধ অধিকারীর উপরে হামলার অভিযোগ ওঠে। এখানে গণনা চলছে নৈহাটি, বীজপুর, জগদ্দল, ভাটপাড়া, ব্যারাকপুর, নোয়াপাড়া ও আমডাঙা বিধানসভা কেন্দ্রের। গণনাকেন্দ্রের ভিতরে ছিলেন বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী, নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। সুবোধের অভিযোগ, তাঁকে মারধর করা হয় গণনাকেন্দ্রের ভিতরে। ইতিমধ্যে এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- নির্বাচন কমিশন


