Awami League | নদীর চরের জমি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিবাদ, আওয়ামি লিগের এক নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ!

Tuesday, August 4 2026, 4:02 pm
Awami League | নদীর চরের জমি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিবাদ, আওয়ামি লিগের এক নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ!
highlightKey Highlights

সোমবার রাতে বগুড়ার কাজলা ইউনিয়নের যমুনার চরে ওই ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২)।


বাংলাদেশে আওয়ামি লিগের এক নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ! সোমবার রাতে বগুড়ার কাজলা ইউনিয়নের যমুনার চরে ওই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২)। জানা গিয়েছে, নদীর চরের জমি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘদিন ঘরেই বিবাদ চলছিল মোখলেছুরের। সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, পথেই তাঁকে আটকে মারধর করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। সারিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে আটক করা হয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File