WB নির্বাচন ২০২৬TMC83BJP204LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
আলিপুরদুয়ারে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের অভিযোগে গ্রেফতার করা হল ২ ব্যক্তিকে
Sunday, August 8 2021, 7:53 am

Key Highlightsবন্যপ্রাণীর দেহাংশ পাচার! আলিপুরদুয়ারে গণ্ডারের খর্গ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল ২ অপরাধী। আলিপুরদুয়ার থানার পুলিশ ওই দুই অভিযুক্তকেই পাঁচ দিনের জেল হেফাজতে নিয়েছে । শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ার ১নং ব্লক মথুরা মোড় এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি মোটরবাইককে দেখে সন্দেহভাজন মনে হয়, তারপরই পুলিশের অ্যান্টিক্রাইম দল দুই বাইক আরোহীকে আটক করে। বাইকটি চিলাপাতা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে গণ্ডারের খর্গ জাতীয় দেহাংশ উদ্ধার করে পুলিশ। তারপরই কোচবিহার পুণ্ডবাড়ি থানার অন্তর্গত গোপালপুর এলাকার বাসিন্দা অরিন্দম দাস ও থানেশ্বর এলাকার বাসিন্দা অভিজিৎ সূত্রধর নামে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
- Related topics -
- ক্রাইম
- আলিপুরদুয়ার
- বন্যপ্রাণী দেহাংশ পাচার
- গ্রেফতার


