Alipore Fire | আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন
Wednesday, June 10 2026, 5:20 am

Key Highlightsচার তলা, পাঁচ তলা ও ছ’তলায় আগুন ছড়িয়ে পড়েছে। প্রাথমিক অনুমান, এসি থেকেই এই আগুন লাগে।
বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ায় মুড়েছে গোটা এলাকা। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। চার তলা, পাঁচ তলা ও ছ’তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ৭ তলায় এক ব্যক্তি আটকে পড়েছেন বলে সূত্রের খবর। কাচ ভেঙে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। আলিপুরের এই বহুতলে একাধিক দপ্তরের অফিস রয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন সরকারি কর্মীরা। অগ্নিকাণ্ডের কারণে এই মুহূর্তে কর্মীদের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা


