Red Fort Attack | লালকেল্লা বিস্ফোরণের পেছনে আল-কায়েদার হাত! রাষ্ট্রসংঘের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য!

Thursday, August 13 2026, 2:47 pm
Red Fort Attack | লালকেল্লা বিস্ফোরণের পেছনে আল-কায়েদার হাত! রাষ্ট্রসংঘের রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য!
highlightKey Highlights

নভেম্বরে দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের নেপথ্যে ছিল আল-কায়েদা যোগ (Al Qaeda)।


স্বাধীনতা দিবসের দিন কয়েক আগেই দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দাবি করলো রাষ্ট্রসংঘ। সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের' প্রকাশিত রিপোর্টে (UN Report) স্পষ্ট জানানো হয়েছে গত বছর নভেম্বরে দিল্লির লালকেল্লার কাছে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের নেপথ্যে ছিল আল-কায়েদা যোগ (Al Qaeda)। এই হামলার মূল কারিগর ছিল ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ বা একিউআইএস-এর (AQIS) সঙ্গে যুক্ত একটি আঞ্চলিক চক্রান্তকারী দল। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আল-কায়দার নেটওয়ার্ক সম্প্রসারণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক দল। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (AQIS) দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে সক্রিয় রয়েছে এবং কার্যক্রম পরিচালনার জন্য নতুন সেল (শাখা) গড়ে তুলতে বাংলাদেশকে ব্যবহারের চেষ্টা করছে। লাল কেল্লার হামলাটিকে গোষ্ঠীটির নতুন করে ফিরে পাওয়া কার্যক্রম পরিচালনার সক্ষমতার প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File