Ajit Doval | অরুণাচলে চিনা আগ্রাসনের অভিযোগ, সোমবার বেজিং সফরে যাচ্ছেন অজিত ডোভাল!

Sunday, August 23 2026, 4:01 pm
Ajit Doval | অরুণাচলে চিনা আগ্রাসনের অভিযোগ, সোমবার বেজিং সফরে যাচ্ছেন অজিত ডোভাল!
highlightKey Highlights

দুই দেশের সীমান্ত বিবাদ ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখার স্থায়ী সমাধানের লক্ষ্য সোমবার বেজিংয়ের উদ্দেশে রওনা দিচ্ছেন অজিত ডোভাল।


সম্প্রতি অরুণাচলের কিছু এলাকা চিন দখল করেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছেন তাঁরা। চলতি মাসে অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবস্থিত চিন অধিকৃত তিব্বতের ২৭টি জায়গার নামবদল করেছে নয়াদিল্লি। দুই দেশের সীমান্ত বিবাদ মেটাতে সোমবার বেজিংয়ের উদ্দেশে রওনা দিচ্ছেন অজিত ডোভাল। মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে ২০০৩ সালে তৈরি হয়েছিল ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ (বিশেষ প্রতিনিধি)। এই বৈঠকে ২৫ তম আলোচনায় যোগ দিচ্ছেন ডোভাল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File