Ajit Doval | সীমান্ত আলোচনা, চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ডোভাল!

Tuesday, August 25 2026, 9:43 am
Ajit Doval | সীমান্ত আলোচনা, চিনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ডোভাল!
highlightKey Highlights

সীমান্তে বকেয়া সমস্যার সমাধান এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) স্থিতিশীলতা বজায় রাখাই এই বৈঠকের মূল লক্ষ্য।


ভারত-চিন সীমান্ত সমস্যা নিয়ে ২৫তম দফার ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ বৈঠকের আগে চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বেজিংয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র আমন্ত্রণে দুই দিনের সফরে বেজিং গিয়েছেন ডোভাল। এর আগে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই উত্তেজনা প্রশমনে নিয়মিত আলোচনা চালাচ্ছে দুই দেশ। আসন্ন ব্রিকস সম্মেলনের আগে ডোভালের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সীমান্তে বকেয়া সমস্যার সমাধান এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) স্থিতিশীলতা বজায় রাখাই এই বৈঠকের মূল লক্ষ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File