Ajinkya Rahane | 'সিনিয়র ক্রিকেটারদের দলে রাখা দরকার'- ভারতীয় টিম ম্যানেজমেন্টকে গুরুত্বপূর্ণ বার্তা রাহানের

Wednesday, August 5 2026, 4:39 pm
Ajinkya Rahane | 'সিনিয়র ক্রিকেটারদের দলে রাখা দরকার'- ভারতীয় টিম ম্যানেজমেন্টকে গুরুত্বপূর্ণ বার্তা রাহানের
highlightKey Highlights

লাল বলের ক্রিকেটে ভারতের টানা ব্যর্থতার কারণ হিসেবে গৌতম গম্ভীর, অজিত আগরকরদের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্টকে পরোক্ষ ভাবে দায়ী করলেন রাহানে।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অভিজ্ঞ ক্রিকেটার অজিঙ্ক রাহানে। অবসরের কয়েক দিনের মধ্যেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাহানে। একের পর এক সিনিয়র ক্রিকেটারের দল ছেড়ে চলে যাওয়া টিম ইন্ডিয়ার জন্য সমস্যার। তাঁর মতে, অভিজ্ঞ ক্রিকেটারদের দলে রেখে তাঁদের যথাযথ সম্মান দেওয়া প্রয়োজন। রাহানে বলেন, ‘গত দু-তিন বছরে আমি যা দেখেছি, তাতে সিনিয়র ক্রিকেটারদের দলে রাখা এবং তাঁদের প্রাপ্য সম্মান দেওয়া খুবই জরুরি। ভারতীয় দলের ক্ষেত্রে সব সিনিয়র ক্রিকেটার প্রায় একসঙ্গে দল ছেড়ে চলে যাওয়াটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File