Ajinkya Rahane | 'সময়কে সম্মান করে এগিয়ে যেতে হয়'- চোখের জলে অবসর ঘোষণা অজিঙ্ক রাহানের

Thursday, July 30 2026, 7:09 am
Ajinkya Rahane | 'সময়কে সম্মান করে এগিয়ে যেতে হয়'- চোখের জলে অবসর ঘোষণা অজিঙ্ক রাহানের
highlightKey Highlights

অজিঙ্ক রাহানেই এ বার ইতি টানলেন ক্রিকেট কেরিয়ারে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অজিঙ্ক রাহানে। সোশাল মিডিয়ায় আবেগী বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের কথা জানিয়েছেন নাইট রাইডার্সের অধিনায়ক রাহানে। ইনস্টাগ্রাম ভিডিওবার্তার ক্যাপশনে তিনি লিখলেন, “আমি সততার সঙ্গে ক্রিকেট খেলেছি। গত ২০ বছরে ভারতীয় ক্রিকেট অনেক উন্নতি করেছে। আমি তার অংশ হতে পেরে গর্বিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আমার গল্প শেষ হচ্ছে না। আমি যা শিখেছি, পরের প্রজন্মের উন্নতির চেষ্টা করব। অনেক ম্যাচ হেরেছি, জিতেছি। কিন্তু খেলার প্রতি ভালোবাসা একই আছে। এই স্মৃতিগুলোই আমার সম্পদ। বিসিসিআই, মুম্বই ক্রিকেট সংস্থা, সতীর্থ, কোচ, আইপিএল ফ্র্যাঞ্চাইজি ও আমার স্ত্রী রাধিকাকে ধন্যবাদ জানাই। যাঁরা উত্থানপতনে আমার পাশে ছিলেন, সেই ক্রিকেট ভক্তদের ধন্যবাদ। ‘অজিঙ্ক’ মানে যে হারে না। কিন্তু ক্রিকেট আমাকে হারতে শিখিয়েছে। জয়ের থেকে বেশি হেরেছি। আমি ভুল করেছি। কিন্তু একটা জায়গায় আমি কখনই জায়গা হারাইনি। সেটা হল আপনাদের হৃদয়।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File