Air India | ফুকেট-দিল্লি এয়ার ইন্ডিয়া বিমানের আকস্মিক পতন, পাইলটের রক্তে মিলল ড্রাগ!
Friday, September 4 2026, 9:35 am

Key Highlightsফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (AI 2379) উড়ান দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য সামনে এসেছে।
ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (AI 2379) উড়ান দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য সামনে এসেছে। তদন্তে ধরা পড়েছে, বিমানটির প্রধান পাইলটের রক্তে সাইকোঅ্যাক্টিভ ড্রাগ বা মারিজুয়ানার (গাঁজা) উপস্থিতি ছিল। গত ৪ অগস্ট ৩৬,০০০ ফুট উঁচুতে থাকার সময় আকাশে বিমানটির তিনটি হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে মাত্র ৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নীচে নেমে যায়। এতে তীব্র ঝাঁকুনিতে ২৪ জন যাত্রী ও ক্রু আহত হন। এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (AAIB) রিপোর্টে এই ঘটনাকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়ে ডিজিসিএ-কে (DGCA) কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ফ্রান্সের বিশেষজ্ঞ দল এবং এয়ারবাস টেকনিক্যাল টিম যৌথভাবে ঘটনাটির বিশদ তদন্ত চালাচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- এয়ার ইন্ডিয়া
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান পরিষেবা


