WB নির্বাচন ২০২৬TMC96BJP191LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Air India Flight | মাঝআকাশে এয়ার ইন্ডিয়ার ইঞ্জিন বিকল, ‘প্যান-প্যান’ অ্যালার্ট পাইলটের!
Thursday, April 9 2026, 4:48 pm

Key Highlightsবৃহস্পতিবার ভোরে মুম্বই থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে চরম বিপদে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানে থাকা যাত্রীরা।
বৃহস্পতিবার মুম্বই থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে বিপাকে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান। মুম্বই বিমানবন্দর সূত্রে খবর, এদিন ভোর ২টো ১৫ মিনিট নাগাদ ৪৭ জন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। কিছুক্ষন উড়েই বিমানের ২ নম্বর ইঞ্জিনটি সম্পূর্ণ বিকল হয়ে যায়। পরিস্থিতি বেগতিক বুঝে রেডিয়োতে ‘প্যান প্যান’ কল করেন পাইলট। ২টো বেজে ৩৫ মিনিটে বিমানটি নিরাপদে মুম্বইয়ে ফিরে আসে। বিমানবন্দর সূত্রে খবর, যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ অন্য এক বিমানে ওই বিমানের যাত্রীদের বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে।
- Related topics -
- দেশ
- এয়ার ইন্ডিয়া
- বিমান
- বিমান পরিষেবা
- বিমান দুর্ঘটনা
- ভারতীয় বিমান
- বিমান চালক
- বেঙ্গালুরু
- মুম্বাই


