Air India | আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় টিকিটের দাম বাড়ালো এয়ার ইন্ডিয়া!
Tuesday, April 7 2026, 9:43 am

Key Highlightsবাড়লো অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক দু’ধরনের ফ্লাইটের ক্ষেত্রেই টিকিটের দাম।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। ফলে উড়ান পরিষেবা চালানোর খরচও বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে টিকিটের দামে। এবার জ্বালানির দাম বৃদ্ধি করল এয়ার ইন্ডিয়া। যার ফলে বাড়লো অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক দু’ধরনের ফ্লাইটের ক্ষেত্রেই টিকিটের দাম। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দূরত্বের উপর ভিত্তি করে অতিরিক্ত ফুয়েল সারচার্জ বহন করতে হবে যাত্রীদের। অর্থাৎ, কোনও ব্যক্তি কতদূর যাবেন, তার উপর নির্ভর করবে তাঁকে কত টাকা অতিরিক্ত দিতে হবে। ৮ এপ্রিল সকাল ৯টা থেকে লাগু হবে এই সারচার্জ।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান
- বিমান পরিষেবা
- এয়ার ইন্ডিয়া


