Air India | মাঝআকাশে আচমকাই ৩০০ ফুট নীচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান! তীব্র ঝাঁকুনিতে আহত যাত্রী-বিমানকর্মী-সহ অন্তত ১৫!

Key Highlightsমঙ্গলবার দিল্লিতে নামার আগে এয়ার ইন্ডিয়ার ফুকেট থেকে আসা এআই২৩৭৯ উড়ানে তীব্র ঝাঁকুনিতে আহত যাত্রী-বিমানকর্মী-সহ অন্তত ১৫ জন।
ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান! মঙ্গলবার দিল্লিতে নামার আগে এয়ার ইন্ডিয়ার ফুকেট থেকে আসা এআই২৩৭৯ উড়ানে তীব্র ঝাঁকুনিতে আহত যাত্রী-বিমানকর্মী-সহ অন্তত ১৫ জন। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বায়ুপ্রবাহের অস্থিরতার কারণেই একধাক্কায় ৩০০ ফুট নিচে নামতে বাধ্য হয় বিমানটি। এর জেরে বেশ কিছুক্ষণ তীব্র ঝাঁকুনি হয় বিমানটিতে। তাতেই আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের মধ্যে ১১ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী আছেন। বিমানসংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,”বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী ও বিমানকর্মী বিমান থেকে নেমেছেন।” এয়ার ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে, কারও বড়সড় আঘাত লাগেনি। বিবৃতিতে বলা হয়েছে, অল্প সংখ্যক যাত্রী এবং বিমানকর্মী কিছুটা আঘাত পেয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাঁদের পরীক্ষা ও পরিচর্যার জন্য বিমানবন্দরের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজন মতো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান দুর্ঘটনা
- বিমান
- এয়ার ইন্ডিয়া


