Air India | মাঝ আকাশে ইঞ্জিন বিকল! জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ!

Sunday, September 13 2026, 2:02 pm
Air India | মাঝ আকাশে ইঞ্জিন বিকল! জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ!
highlightKey Highlights

মাঝ আকাশে ফের বড়সড় বিপর্যয়। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করল ভোপাল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান (AI 1886)।


মাঝ আকাশে ফের বড়সড় বিপর্যয়। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জয়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করল ভোপাল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান (AI 1886)। রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন শতাধিক যাত্রী। সকাল ৮টা ৪৭ মিনিটে ভোপাল থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের ইঞ্জিনে গলযোগ নজরে আসে পাইলটের। তিনি দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করে জয়পুরের দিকে বিমানটি ঘুরিয়ে দেন। জয়পুর বিমানবন্দরে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করে যুদ্ধকালীন তৎপরতায় নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীরা সবাই সুরক্ষিত থাকলেও বারবার এমন ঘটনায় প্রশ্নের মুখে বিমান নিরাপত্তার বিষয়টি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File