Air India | অ্যালকোহল টেস্টে পজিটিভ, জুরিখে কো-পাইলটকে সাসপেন্ড Air India-র

Friday, September 25 2026, 4:22 pm
Air India | অ্যালকোহল টেস্টে পজিটিভ, জুরিখে কো-পাইলটকে সাসপেন্ড Air India-র
highlightKey Highlights

জুরিখ বিমানবন্দরে অ্যালকোহল পরীক্ষায় পজিটিভ হওয়ার পর এক কো-পাইলটকে সাসপেন্ড করেছে এয়ার ইন্ডিয়া।


এয়ার ইন্ডিয়ার পাইলটের বিরুদ্ধে মাদক বা অ্যালকোহল সংক্রান্ত অভিযোগ। সূত্রের খবর, অ্যালকোহল পরীক্ষায় পজিটিভ হওয়ার পর জুরিখ বিমানবন্দরে এক কো-পাইলটকে সাসপেন্ড করেছে এয়ার ইন্ডিয়া। বিমানবন্দর কতৃপক্ষ জানিয়েছে, গত ৬ সেপ্টেম্বর জুরিখ থেকে দিল্লিগামী বিমান চালানোর কথা ছিল ওই পাইলটের। কতৃপক্ষের সন্দেহ হওয়ায় ওই কো-পাইলটকে আটকে পরীক্ষা করা হয়। প্রথম স্ক্রিনিংয়েই তাঁর অ্যালকোহল পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর ওই পাইলটকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, চূড়ান্ত মেডিক্যাল পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তাঁর সাসপেনশন বহাল থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File