Air India | মধ্যপ্রাচ্যে অশান্তি, সৌদিগামী উড়ান বাতিল এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমানসংস্থার!

Sunday, November 29 2026, 5:47 pm
Air India | মধ্যপ্রাচ্যে অশান্তি, সৌদিগামী উড়ান বাতিল এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমানসংস্থার!
highlightKey Highlights

নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের জেড্ডা, দাম্মাম এবং রিয়াধগামী সমস্ত বিমান পরিষেবা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া।


সম্প্রতি সৌদির বেশ কয়েকটি শহর ও পরিকাঠামোর ওপর ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর হামলা চালায়। এর জেরে ফের মধ্যপ্রাচ্যে ছড়িয়েছে অশান্তির আগুন। আজকের খবর অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে সৌদি আরবের জেড্ডা, দাম্মাম এবং রিয়াধগামী সমস্ত বিমান পরিষেবা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিমানসংস্থা এয়ার ইন্ডিয়া। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জেড্ডা, দাম্মাম এবং রিয়াধ পর্যন্ত সমস্ত বিমান উড়ান বন্ধ রাখা হবে। ২ ডিসেম্বর থেকে জেড্ডাগামী বিমান ফের চালু করার কথা ঘোষণা করেছে তারা। শুক্রবার 'এক্স' হ্যান্ডেলে ইন্ডিগো জানিয়েছে, রিয়াধ এবং দাম্মামগামী সমস্ত বিমান আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখছে তারা। আকাসা এয়ার-এর তরফেও আগামী ১০ জানুয়ারি পর্যন্ত জেড্ডাগামী এবং ৩১ জানুয়ারি পর্যন্ত রিয়াধগামী সমস্ত বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File