AIFF Election | শেষ মুহূর্তে চমক দিলো দমন ফুটবল সংস্থা! ফেডারেশনের নির্বাচনে প্রতিনিধি হিসেবে কল্যাণ চৌবের নাম পাঠাল ক্লাব
Sunday, November 15 2026, 2:25 pm

Key Highlightsশোনা যাচ্ছে, ফেডারেশন সভাপতি কল্যাণের বিরুদ্ধে অঙ্ক কষে এগোচ্ছেন প্রফুল প্যাটেল ও তাঁর গোষ্ঠী।
বিপাকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যাণ চৌবে। কোনও রাজ্য ফুটবল সংস্থা তাঁকে ইলেকটোরিয়াল কলেজের প্রতিনিধি হিসেবে পাঠাতে আগ্রহী নয়। শুক্রবার সন্ধে ৬টার মধ্যে সমস্ত সংস্থার তরফ থেকে তাদের প্রতিনিধিদের নাম পাঠানোর ডেডলাইন ছিল। গত পরশু পর্যন্ত প্রস্তাবিত ভোটার তালিকায় কল্যাণের নাম কোনও সংস্থাই পাঠায়নি। তবে শেষ মুহূর্তে চমক দিলো দমন ফুটবল সংস্থা। অবশেষে নির্বাচনী অফিসারকে প্রতিনিধি হিসেবে কল্যাণ চৌবের নাম পাঠিয়েছে ওই ফুটবল সংস্থা। যদিও ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। ফলে ইলেক্টোরাল অফিসার তা গ্রহণ করবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।


