AI Retro Image Trend | সোশ্যাল মিডিয়ায় 'রেট্রো' ছবির AI ট্রেন্ডে গা ভাসাচ্ছেন? সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা!
Sunday, September 13 2026, 3:09 pm

Key Highlights৮০-৯০ দশকের 'রেট্রো' লুক তৈরি করতে এআই -এ নিজের ছবি শেয়ার করছেন অনেকেই। তবে এই ক্ষণিকের হুজুগে বড় বিপদ ডেকে আনছেন বলে সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা।
৮০-৯০ দশকের 'রেট্রো' লুক তৈরি করতে এআই -এ নিজের ছবি শেয়ার করছেন অনেকেই। তবে এই ক্ষণিকের হুজুগে বড় বিপদ ডেকে আনছেন বলে সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা। এআই অ্যাপে ছবি দেওয়া মানেই তা আর ব্যক্তিমালিকানায় থাকছে না, চলে যাচ্ছে ডেটা পলিসির অধীনে। এর ফলে বাড়ছে 'ডিপফেক' ও চাইল্ড পর্নোগ্রাফির ঝুঁকি, যা দিয়ে তৈরি হতে পারে ভুয়া প্রোফাইল বা আর্থিক প্রতারণার চিত্র। এছাড়াও ছবির মাধ্যমে বাড়ির লোকেশন ট্র্যাকিং ও ডিভাইসের তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা থেকে যায়। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে পাসওয়ার্ডের বদলে ফেস-লক বা 'পাস-কি' ব্যবস্থা চালু হলে এআই-এর কাছে থাকা মুখের ছবির ইমেজ অ্যানালিটিক্স ব্যবহার করে সাইবার অপরাধীরা বায়োমেট্রিক সিকিউরিটি সহজেই ভেঙে ফেলতে পারে। তাই সতর্ক হওয়াই শ্রেয়।


