Google-AI | মানবজাতির জন্য বিপদ কৃত্রিম বুদ্ধিমত্তা ! Google ছেড়ে সতর্কবার্তা গবেষকের!
Tuesday, September 15 2026, 2:53 pm

Key Highlightsকৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র দ্রুত অগ্রগতি মানবজাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে—এই আশঙ্কায় গুগল ডিপমাইন্ডের 'এজিআই সেফটি' টিমের শীর্ষ গবেষক জোশ এঙ্গেলস চাকরি ছেড়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র দ্রুত অগ্রগতি মানবজাতির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে—এই আশঙ্কায় গুগল ডিপমাইন্ডের 'এজিআই সেফটি' টিমের শীর্ষ গবেষক জোশ এঙ্গেলস চাকরি ছেড়েছেন। অন্যান্য লাভজনক প্রস্তাব ফিরিয়ে তিনি যুক্ত হয়েছেন এআই নিরাপত্তা সংস্থা METR-এ। এঙ্গেলসের প্রধান উদ্বেগ ‘recursive self-improvement’ বা এআই-এর নিজের ক্ষমতা নিজেই বাড়িয়ে নেওয়ার প্রবণতা নিয়ে। তাঁর মতে, এআই যদি অনিয়ন্ত্রিতভাবে নিজের সক্ষমতা বাড়াতে থাকে, তবে আগামী ৫ বছরের মধ্যেই বড় বিপর্যয় ঘটতে পারে। বর্তমানে গবেষকদের নজর এআই-কে মানুষের নিয়ন্ত্রণে রাখার হলেও, গবেষণায় দেখা গেছে আধুনিক এআই মডেলগুলি নিজেদের কাজ আড়াল করা বা মানুষকে প্রভাবিত করার মতো বিপজ্জনক আচরণ দেখাচ্ছে। তাই প্রযুক্তির গতি কিছুটা কমিয়ে নিরাপত্তা গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
- Related topics -
- আন্তর্জাতিক
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- গুগল


