Jacob Coxon Anthropic | এআই মানবজাতির জন্য পারমাণবিক অস্ত্রের চেয়েও বিপজ্জনক, সতর্ক করলেন জেকব কক্সন!
Saturday, September 12 2026, 4:52 pm

Key Highlightsকৃত্রিম মেধা (এআই) মানবজাতির জন্য পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে চরম সতর্কবার্তা দিলেন অ্যানথ্রপিকের প্রাক্তন গবেষক জেকব কক্সন।
কৃত্রিম মেধা (এআই) মানবজাতির জন্য পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে চরম সতর্কবার্তা দিলেন অ্যানথ্রপিকের প্রাক্তন গবেষক জেকব কক্সন। পদত্যাগের পর তিনি দাবি করেন, উন্নত এআই বা সুপারইন্টেলিজেন্স চলতি দশকের শেষে পুরো মানবজাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কক্সন জানান, এআইকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা এখনও কারও জানা নেই। অথচ অ্যানথ্রপিক ও ওপেনএআই-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তার চেয়ে একে অপরকে টেক্কা দেওয়ার অন্ধ প্রতিযোগিতায় নেমেছে। অ্যানথ্রপিকের নিরাপত্তা কর্মকর্তা ইভান হুবিঙ্গারও এই আশঙ্কার কথা স্বীকার করেছেন। তাঁর মতে, আগামী দশকে এমন প্রাণঘাতী ঝুঁকি ১০ শতাংশের বেশি হতে পারে। এই পরিস্থিতিতে এআই উন্নয়নে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ও সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিজ্ঞান ও প্রযুক্তি
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স


