Air India | মৃত্যুর পরও স্টিয়ারিং আঁকড়ে ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট! মর্গের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

Monday, May 18 2026, 10:14 am
Air India | মৃত্যুর পরও স্টিয়ারিং আঁকড়ে ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট! মর্গের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর
highlightKey Highlights

এক প্রত্যক্ষদর্শী জানালেন, 'মৃত্যুর পরও বিমানের স্টিয়ারিং আঁকড়ে ধরে বসেছিলেন হতভাগ্য পাইলট সুমিত সাভারওয়াল।


গত বছর ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ বিমান আকাশে ওড়ার কয়েক সেকেন্ড পরই মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ২৬০ জনে। এই দুর্ঘটনায় সামনে এল আরও এক ভয়াবহ তথ্য। মৃতদের দেহগুলি যে মর্গে রাখা হয়েছিল সেখানকার মর্মান্তিক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানালেন, 'মৃত্যুর পরও বিমানের স্টিয়ারিং আঁকড়ে ধরে বসেছিলেন হতভাগ্য পাইলট সুমিত সাভারওয়াল। ' তিনি আরও জানান, কারও মাথা ও অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন ছিল, কোলে সন্তান-সহ দগ্ধ মা, পাশেই পড়েছিল এক ছোট মেয়ের মাথার খুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File