Agra Case | ৪৫ দিন ধরে নিখোঁজ স্বামী, বাথরুমের টাইলস খুলতেই বেরোলো পচা গলা দেহ, গ্রেপ্তার স্ত্রী
Saturday, July 4 2026, 6:54 am

Key Highlightsবাড়ির বাথরুমের নতুন টাইলস খুঁড়তেই উদ্ধার হলো সুরেন্দ্রর পচা গলা দেহ। সুরেন্দ্রকে খুনের অভিযোগে তাঁর স্ত্রী রুবি শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪৫ দিন ধরে নিখোঁজ ছিলেন আগ্রার সুরেন্দ্রকুমার শর্মা (৪৪)। পুলিশকে কাকুতি মিনতি করছিলে স্ত্রী। বারবার বলছিলেন, ‘দয়া করে আমার স্বামীকে খুঁজে এনে দিন।’ অবশেষে বাড়ির বাথরুমের নতুন টাইলস খুঁড়তেই বেরিয়ে এলো সুরেন্দ্রর পচা গলা দেহ। সুরেন্দ্রকে খুনের অভিযোগে শুক্রবার স্ত্রী রুবি শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন সুরেন্দ্র। তাঁর স্ত্রী রুবি অবশ্য সবাইকে বলতেন, স্বামী বেড়াতে গিয়েছেন। তদন্তে নেমে বয়ানে অসঙ্গতি পেতেই পুলিশের সন্দেহ হয়। পুলিশের দাবি, সুরেন্দ্র নিয়মিত মদ্যপ হয়ে রুবির উপর শারীরিক নির্যাতন চালাতেন। ২৬ মে স্বামীর আরেক দফা মারধরের পর তিনি তাঁকে হত্যার সিদ্ধান্ত নেন।
- Related topics -
- দেশ
- আগ্রা
- খুন
- স্বামী-স্ত্রী


