Agnipath Scheme | বাড়ছে অগ্নিবীরদের মেয়াদ, সেনাবাহিনীতে কাজের আরও সুযোগ, বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের

Wednesday, November 4 2026, 3:14 pm
Agnipath Scheme | বাড়ছে অগ্নিবীরদের মেয়াদ, সেনাবাহিনীতে কাজের আরও সুযোগ, বড়ো সিদ্ধান্ত কেন্দ্রের
highlightKey Highlights

আজ সাংবাদিক বৈঠকে জেনারেল সুব্রমণি জানান, অগ্নিবীরের প্রথম ব্যাচ চার বছরের মেয়াদ পূরণ হওয়ার দিকে। তাদের পারফরম্যান্সের ফিডব্যাক ইতিবাচক।


অগ্নিবীরদের জন্যে সুখবর। আজ, ৪ নভেম্বর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজা সুব্রমণি বিবৃতি জারি করে জানালেন অগ্নিপথ স্কিমের চার বছরের মেয়াদ পূর্তির পর যারা সেনাবাহিনীতে নির্বাচিত বা কাজের সুযোগ পাবে না, এমন ৭৫ শতাংশ অগ্নিবীরের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হল। ক্যাবিনেট এই প্রস্তাবনায় সবুজ সঙ্কেত দিয়েছে। তাঁর কথায়, “প্রথম থেকেই এটা স্পষ্ট ছিল যে অগ্নিবীর স্কিম রিভিউ করা হবে। প্রতি বছরই অগ্নিবীরদের রিভিউ করা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুই বছরের মেয়াদ বাড়ানো হবে। এই রিভিউ একদিনে হয়নি, এটা চলমান প্রক্রিয়া। আমরা তিন-চার মাস ধরে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ক্যাবিনেট আমাদের সুপারিশ মেনে নিয়েছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File