Contractual Workers | দু’বেলা কাজ করলে বেতনও হবে দ্বিগুণ! পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের নিয়ে বড় ঘোষণা পুরমন্ত্রীর!
Thursday, July 9 2026, 3:11 pm

Key Highlightsযে সাফাই কর্মীরা দু’বেলা কাজ করবেন, তাঁদের বেতনও দ্বিগুণ হবে।
পুরসভা এলাকায় কর্তব্যরত অস্থায়ী সাফাই কর্মীদের জন্য স্বাস্থ্যবিমা চালু করার উদ্যোগ নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এবার বেতন নিয়েও বড় ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার তিনি জানান, যে সাফাই কর্মীরা দু’বেলা কাজ করবেন, তাঁদের বেতনও দ্বিগুণ হবে। তবে সাফাই কর্মীদের দিকটি যেমন সরকার দেখবে, একই ভাবে সাধারণ মানুষের পরিষেবায় যাতে কোনও খামতি না থাকে, তা-ও বুঝে নেবে সরকার। সাফাই কর্মীরা নির্দিষ্ট এলাকায় ঠিকমতো কাজ করছেন কি না তা নজরে রাখতে আধুনিক ব্যবস্থা চালু হচ্ছে বলেও জানান অগ্নিমিত্রা পাল। পুরমন্ত্রী বলেন, ‘এই কাজের বিনিময়ে সকালে যে বেতন দেওয়া হয়, বিকেলেও তা দেওয়া হবে।’ তবে তিনি এও জানিয়ে দিয়েছেন, নিয়মিত কাজে আসতে হবে। তিনি অফিসারদের নির্দেশ দিয়েছেন, যাঁরা তিন মাস কাজে আসেননি, তাঁদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নিতে।
- Related topics -
- শহর কলকাতা
- সাফাইকর্মী
- অগ্নিমিত্রা পাল


