College Street | কলেজ স্ট্রিটের ভোলবদল! ‘অক্সফোর্ড স্ট্রিট’-এর আদলে ‘মেকওভার’, বইয়ের দোকান নিয়েও বড় সিদ্ধান্ত অগ্নিমিত্রার!

Monday, June 29 2026, 4:11 pm
College Street | কলেজ স্ট্রিটের ভোলবদল! ‘অক্সফোর্ড স্ট্রিট’-এর আদলে ‘মেকওভার’, বইয়ের দোকান নিয়েও বড় সিদ্ধান্ত অগ্নিমিত্রার!
highlightKey Highlights

ঐতিহ্যবাহী বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটের এবার ভোলবদল করতে চলেছে বিজেপি সরকার।


ঐতিহ্যবাহী বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটের এবার ভোলবদল করতে চলেছে বিজেপি সরকার। আসানসোলের জেলা গ্রন্থাগারে এসে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেন, লন্ডনের বিখ্যাত ‘অক্সফোর্ড স্ট্রিট’-এর আদলে সম্পূর্ণ দূষণমুক্ত এবং ‘নো ভেহিকল জোন’ হিসেবে গড়ে তোলা হবে এই এলাকাকে। এমনকী, বইয়ের দোকানগুলিকেও নতুন থিমে সাজানো হবে। নতুন রূপরেখা অনুযায়ী, কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট অংশে সাধারণ কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। কিছুটা দূরে সাইকেল স্ট্যান্ড থাকবে, যেখান থেকে পরিবেশবান্ধব সাইকেল নিয়ে যাতায়াত করা যাবে। বয়স্ক মানুষদের চলাচলের সুবিধার্থে থাকবে ব্যাটারিচালিত কার। তবে ঐতিহ্যকে পুরোপুরি বজায় রেখে সেখানে বিশেষভাবে ডিজাইন করা ট্রাম চালানো হবে। সম্পূর্ণ বইপাড়ার ফুটপাত ও রাস্তা সেজে উঠবে ঐতিহ্যবাহী অক্সফোর্ড স্ট্রিটের আদলে। চারপাশের বইয়ের দোকানগুলিকে একই রকম সমতায় ও থিমে সাজানো হবে। বসবে পুরনো দিনের ভিন্টেজ ল্যাম্পপোস্ট। থাকবে বসার বেঞ্চ ও ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File