Donald Trump | ভারতকে হুমকি দিয়ে এবার রাশিয়ার কাছ থেকে তেল কিনছে আমেরিকা!

Saturday, October 10 2026, 6:59 am
Donald Trump | ভারতকে হুমকি দিয়ে এবার রাশিয়ার কাছ থেকে তেল কিনছে আমেরিকা!
highlightKey Highlights

রাশিয়ার জ্বালানি তেল কেনার অপরাধে অন্য দেশের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর আইন করেছে আমেরিকা।


রাশিয়ার জ্বালানি তেল কেনার অপরাধে অন্য দেশের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর আইন করেছে আমেরিকা। অথচ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম কমাতে খোদ ট্রাম্প প্রশাসনই রাশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানির চুক্তি করেছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, বিশ্ববাজারে রাশিয়া ৩ লক্ষ মেট্রিক টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে। এর পরে আগামী দিনে আরও ১০ লক্ষ মেট্রিক টন ডিজেল দেবে মস্কো। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের কারণে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। তবে বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা করা হয়েছে। এদিকে ট্রাম্পের এই দ্বিমুখী নীতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File