Kolkata Metro | সকালের পর ফের দুপুরে মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত চলছে মেট্রো?
Saturday, June 27 2026, 10:46 am

Key Highlightsশনিবার সকালের পর ফের দুপুরে মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা।
শনিবার সকালের পর ফের দুপুরে মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা। শনিবার দুপুর ৩টে ৯ মিনিট নাগাদ বেলগাছিয়ায় ডাউন লাইনে এই ঘটনা ঘটেছে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন কর্তৃপক্ষ। উল্লেখ্য, এদিন সকালে এক যাত্রী ঝাঁপ মারেন মেট্রোর ব্লু লাইনে। তাঁকে উদ্ধারের জন্য থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সচল ছিল সেই সময়ে। রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত বন্ধ রাখতে হয় পরিষেবা। সকাল ৭টা ৫০ মিনিটে পরিষেবা ফের স্বাভাবিক হয়।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ


