TMC | ২১ জুলাই নিয়েও দড়ি টানাটানি, কালীঘাট তৃণমূলের পর এবার পুলিশকে চিঠি দেবে ঋতব্রতদের তৃণমূলও!
Saturday, June 27 2026, 4:42 pm

Key Highlightsএবার একুশে জুলাই নিয়েও দড়ি টানাটানি তৃণমূলের। কালীঘাট তৃণমূলের পর এবার কলকাতা পুলিশকে চিঠি দেবে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূলও।
দুই তৃণমূলের প্রতীক নিয়ে দ্বৈরথ হয়েছে। বিধান সভার অন্দরে শাসক বিরোধীর তর্জা থেকে বেশি গণ্ডগোল নিজেদের অন্দরে হয়েছে। এবার একুশে জুলাই নিয়েও দড়ি টানাটানি তৃণমূলের। কালীঘাট তৃণমূলের পর এবার কলকাতা পুলিশকে চিঠি দেবে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের তৃণমূলও। সেই কারণে, ঋতব্রত মডেলের তৃণমূলপন্থী কাউন্সিলরদের এবার একুশে জুলাই এর জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হল। জানা যাচ্ছে, ভিক্টোরিয়া হাউসের কাছেই ২১ জুলাই হবে। কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে কাগজপত্র ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। অপরদিকে, এ দিন বৈঠক থেকে কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে, কর্মীদের প্রস্তুত করার জন্য।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- ২১শে জুলাই
- কলকাতা পুলিশ


