HS Exam | মাধ্যমিকের পর এবার জনগণনার জেরে উচ্চমাধ্যমিকও পিছনোর আশঙ্কা!

Tuesday, November 3 2026, 3:20 pm
HS Exam | মাধ্যমিকের পর এবার জনগণনার জেরে উচ্চমাধ্যমিকও পিছনোর আশঙ্কা!
highlightKey Highlights

মাধ্যমিক পিছলে উচ্চমাধ্যমিক পরীক্ষাও ১৬ মার্চের পর থেকে শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিত মণ্ডল।


২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ চলার কথা। এই প্রক্রিয়ায় রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষক যুক্ত থাকায় ফেব্রুয়ারি মাসে পূর্বনির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হলে প্রশাসনিক জটিলতা ও শিক্ষক সঙ্কটের আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে শুরু করার প্রস্তাব দিয়েছে পর্ষদ। মাধ্যমিক পিছলে উচ্চমাধ্যমিক পরীক্ষাও ১৬ মার্চের পর থেকে শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিত মণ্ডল। নতুন খসড়া সূচি তৈরি করে অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। বুধবার স্কুলশিক্ষা দপ্তরের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File