Mid Day Meal | হাওড়া-দমদম থেকে শুরু করে নন্দীগ্রাম-পুরুলিয়া! কলকাতার পর এবার জেলাগুলিতেও মিড-ডে মিল দেবে ইসকন!
Monday, August 24 2026, 10:39 am

Key Highlightsকোন কোন এলাকার স্কুলে নতুন করে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন, সেই বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কলকাতার পর এবার রাজ্যের একাধিক স্কুলে মিড ডে মিল দেবে ইসকন। স্কুলশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন এলাকার স্কুলে নতুন করে মিড ডে মিল সরবরাহ করবে ইসকন, সেই বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ এবং নন্দীগ্রাম ২ ব্লকের একাধিক স্কুলে মিড-ডে মিল দেবে ইসকন। আবার পুরুলিয়া, হাওড়া, দমদম, বিধাননগর ও রাজারহাটের স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকন-কে। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মিড ডে মিল বিতরণের দায়িত্ব ইসকনকে দেয় রাজ্য সরকার। কলকাতার স্কুলগুলিতে শুরু হয় পাইলট প্রজেক্ট। এরপর রাজ্যের অন্যান্য জেলার স্কুলগুলিতেও ইসকনকেই মিড ডে মিল দেওয়ার দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মিড ডে মিল
- ইসকন


