Lashkar-E-Taiba | ভারতে প্রবেশ করেছিল অন্তত ৪০ জন পাক জঙ্গি কম্যান্ডার, ১৬ বছর ধাওয়া করে অবশেষে গ্রেফতার লস্কর-ই-তৈবার অন্যতম কম্যান্ডার!

Wednesday, April 8 2026, 10:26 am
Lashkar-E-Taiba | ভারতে প্রবেশ করেছিল অন্তত ৪০ জন পাক জঙ্গি কম্যান্ডার, ১৬ বছর ধাওয়া করে অবশেষে গ্রেফতার লস্কর-ই-তৈবার অন্যতম কম্যান্ডার!
highlightKey Highlights

লস্কর-ই-তৈবার অন্যতম কম্যান্ডার আবদুল্লা ওরফে আবু হুরাইরাকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ।


লস্কর-ই-তৈবার অন্যতম কম্যান্ডার আবদুল্লা ওরফে আবু হুরাইরাকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত প্রায় তিন সপ্তাহ ধরে একাধিক রাজ্যে সংশ্লিষ্ট রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলির সঙ্গে যৌথ অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। তাতেই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে দু'জন পাকিস্তানি নাগরিক। বাকি তিন জন কাশ্মীরি। পুলিশ সূত্রে খবর, এই গ্রেফতারি ওজিডব্লিউ নেটওয়ার্কের উপরে বড়সড় আঘাত ফেলেছে। গত ১৬ বছরে এই নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ৪০ জন পাক জঙ্গি কম্যান্ডার ভারতে ঢুকেছিল বলে তদন্তকারীদের অনুমান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File