Afghanistan | হাতছাড়া তালিবান, আফগানদের উপর বিমান হামলা পাকিস্তানের! নিহত ৯ আফগান

Thursday, October 1 2026, 3:28 pm
Afghanistan | হাতছাড়া তালিবান, আফগানদের উপর বিমান হামলা পাকিস্তানের! নিহত ৯ আফগান
highlightKey Highlights

যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা বিস্ফোরণে ৯ জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন।


বুধবার রাতভর আফগানিস্তানের দু’টি প্রদেশে বিমান হামলা পাকিস্তানের। কাবুলের অভিযোগ, যুদ্ধবিমান থেকে ছোড়া বোমা বিস্ফোরণে নারী ও শিশু-সহ ৯ জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। ১১ জন আহত হয়েছে। কাবুলের দাবি, নিরীহ মানুষদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রকের বিবৃতি, জঙ্গিদের গোপন ঘাঁটি লক্ষ্য করে ‘সুপরিকল্পিত’ বিমান হামলা চালানো হয়েছিল। যা ‘অত্যন্ত নিখুঁতভাবে’ সম্পন্ন হয়েছে। বুধবারের এই বিমান হামলায় ২২ জন জঙ্গি নিহত হয়েছে। উল্লেখ্য, সীমান্তে হামলার জেরে চলতি বছরে ১,১০০ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File