AFC U-17 Women’s Asian Cup | দীর্ঘ ২১ বছর পর এশিয়ান কাপে প্রত্যাবর্তন ভারতের, ফুটবল পায়ে শেষ আটে ভারতের মেয়েরা
Friday, May 8 2026, 3:25 pm

Key Highlightsশুক্রবার চিনের সুজৌতে লেবাননকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় জুনিয়র মহিলা ফুটবল দল।
দু’দশকের প্রতীক্ষার পর এশিয়া কাপে প্রত্যাবর্তন ভারতের জুনিয়র মহিলা ফুটবল দলের। শুক্রবার চিনের সুজৌতে লেবাননকে ৪:০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে বল পায়ে দুর্দান্ত আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ভারতীয় দলকে। দলের হয়ে জোড়া গোল করলেন প্রীতিকা বর্মন। একটি করে গোল করলেন আলভা দেবী সেঞ্জাম এবং জয়া। এই ম্যাচ জিতে শেষ আটে পৌঁছনোর সাথে সাথে খুলে গেল ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে ওঠার সম্ভাবনাও।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- এশিয়া কাপ
- এএফসি কাপ
- ভারত
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- মহিলা ফুটবলার


