Taratala Incident | বিপর্যয়ের তারাতলাতে এবার ভিলেন আবহাওয়া, দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যা হচ্ছে উদ্ধারকাজে!

Thursday, June 25 2026, 9:40 am
Taratala Incident | বিপর্যয়ের তারাতলাতে এবার ভিলেন আবহাওয়া, দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যা হচ্ছে উদ্ধারকাজে!
highlightKey Highlights

তারাতলা দুর্ঘটনায় এখনও শেষ হয়নি উদ্ধারকাজ। এরই মাঝে এ বার দুর্যোগের দাপট শুরু।


তারাতলা দুর্ঘটনায় এখনও শেষ হয়নি উদ্ধারকাজ। এরই মাঝে এ বার দুর্যোগের দাপট শুরু। বৃহস্পতিবার দুপুরে শুরু হয় তুমুল বৃষ্টি। সঙ্গে লাগাতার পড়ছে বাজ। দিনের বেলায় সন্ধ্যের মতো অন্ধকার হয়ে গিয়েছে। ফলে গত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে তারাতলায় যে ভাবে সেনা, এনডিআরএফ, পুলিশ, কেএমসি, দমকল কাজ করে চলেছে, সেই উদ্ধারকাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। বৃষ্টিতে বিপর্যস্তও হচ্ছে সেই কাজ। দৃশ্যমানতা কমে যাওয়ায় সমস্যা হচ্ছে উদ্ধারকাজে। তবে এখনও ময়দানে কলকাতা পুলিশ, সেনা, বিপর্যয় মোকাবিলা বাহিনী। চেষ্টায় কোনও খামতি রাখছে না তারা। উল্লেখ্য, প্রতিবেদনটি লেখা পর্যন্ত তারাতলা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং চিকিৎসাধীন ১৯।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File