Advanced Agni | আধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা DRDO-র, একসঙ্গে একাধিক পরমাণু বোমা ছুড়বে অগ্নি-৫!
Sunday, May 10 2026, 2:41 pm

Key Highlightsভারত মহাসাগরের সব লক্ষ্যবস্তুতেই সফল ভাবে নিশানা করেছে আধুনিক অগ্নি-৫। শনিবার এই সাফল্যের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।
‘মিশন দিব্যাস্ত্র’-এর পরীক্ষায় সফল ডিআরডিও। ৮ মে, শুক্রবার ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে আধুনিক অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। শনিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছে, ভারত মহাসাগরের সব লক্ষ্যবস্তুতেই সফল ভাবে নিশানা করেছে আধুনিক অগ্নি-৫। এই ক্ষেপণাস্ত্রে রি-এন্ট্রি ভেহিকল বা এমআইআরভি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ ৫,০০০ কিলোমিটার। এটি একসঙ্গে একাধিক অস্ত্র বহন করতে এবং কয়েকশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এলাকায় একাধিক লক্ষ্যবস্তুতে তা নিক্ষেপ করতে সক্ষম।
- Related topics -
- দেশ
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা
- শক্তিশালী মিসাইল
- এ পি যে আব্দুল কালাম
- ক্ষেপণাস্ত্র
- ভারত
- ডিআরডিও


