Kalipuja | কখন বাজি ফাটাবেন? কখন বিসর্জনে যাবেন? কালীপুজোয় কড়া নির্দেশিকা প্রশাসনের, মানতে হবে একাধিক নিয়ম!

Monday, November 2 2026, 4:52 pm
Kalipuja | কখন বাজি ফাটাবেন? কখন বিসর্জনে যাবেন? কালীপুজোয় কড়া নির্দেশিকা প্রশাসনের, মানতে হবে একাধিক নিয়ম!
highlightKey Highlights

চোরবাগান-কাণ্ডের পর কালীপুজো ও দীপাবলির নিরাপত্তায় বিশেষ সতর্কতা নিল প্রশাসন।


চোরবাগান-কাণ্ডের পর কালীপুজো ও দীপাবলির নিরাপত্তায় বিশেষ সতর্কতা নিল প্রশাসন। সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে প্রতিটি পুজো কমিটিকে আগাম ‘ইমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান’ প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি, মণ্ডপে জরুরি কোনো ঘোষণা করতে হলে তা পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই করতে হবে। পরিবেশ রক্ষার্থে কালীপুজোয় শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর অনুমতি দেওয়া হয়েছে, যার সময়সীমা রাখা হয়েছে সন্ধ্যা ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পুলিশ। আগামী ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বা শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File