Aditi Munsi | বাড়িতে চারমাসের শিশুসন্তান! অদিতি মুন্সির জামিন মঞ্জুর হাই কোর্টের, বঞ্চিত স্বামী দেবরাজ
Wednesday, June 24 2026, 2:17 pm

Key Highlightsশুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, চারমাসের শিশুসন্তান রয়েছে অদিতির। এই অবস্থায় তাঁর আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। লিস্টে ছিল তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের মতো অভিযোগও। গ্রেপ্তারির আশঙ্কায় আদালতে আগাম জামিন চেয়েছিলেন দুই প্রাক্তন বিধায়ক। আজ, বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানিতে নাটকীয় মোড়। শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, চারমাসের শিশুসন্তান রয়েছে অদিতির। এই অবস্থায় তাঁর আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে জামিন পাননি তৃণমূল নেতা তথা অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী। তাঁকে তদন্তে সবরকম সহযোগিতা করতে নির্দেশ দিলো হাই কোর্ট।
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কাউন্সিলার
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- জামিন
- জামিন খারিজ


