SIR | মাত্র দুটি ট্রাইব্যুনালে দৈনিক ৩০-৫০টি SIR মামলার শুনানি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর!

Key Highlightsপশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ২০২৬ প্রক্রিয়ার আড়ালে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম খামখেয়ালিভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর রঞ্জন চৌধুরী।
পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ২০২৬ প্রক্রিয়ার আড়ালে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম খামখেয়ালিভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অধীর রঞ্জন চৌধুরী। শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে অধীরের অভিযোগ, কোনওরকম শুনানির সুযোগ না দিয়েই, সামান্য সাধারণ ভুলের অজুহাতে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতেই প্রায় ৫ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। তাঁর দাবি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করার এই গতি আরও মন্থর হয়েছে। বর্তমানে মুর্শিদাবাদে মাত্র দুটি ট্রাইব্যুনালে দৈনিক ৩০-৫০টি মামলার শুনানি হচ্ছে বলে দাবি অধীরের। তাঁর বক্তব্য, এই মন্থর গতিতে চললে জমে থাকা মামলার পাহাড় শেষ হতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় লেগে যাবে। তাঁর মূল দাবি, মুর্শিদাবাদ ও মালদার মতো ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে ব্লক-ভিত্তিক আপিল ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত শুনানির ব্যবস্থা করা হোক।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মুর্শিদাবাদ
- অধীর চৌধুরী
- সুপ্রিম কোর্ট
- সিএসআইআর


