Fuel Storage | 'মজুত রয়েছে ৬০ দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি, ৪০টির বেশি জায়গা থেকে তেল আমদানি করছে ভারত'-গুজব সরিয়ে জানালো কেন্দ্র!

Thursday, March 26 2026, 2:27 pm
Fuel Storage | 'মজুত রয়েছে ৬০ দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি, ৪০টির বেশি জায়গা থেকে তেল আমদানি করছে ভারত'-গুজব সরিয়ে জানালো কেন্দ্র!
highlightKey Highlights

বৃহস্পতিবার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়,দেশজুড়ে জ্বালানি সংকটের যে খবর ছড়াচ্ছে সেটা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে।


মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হতেই দেশে দেখা দিয়েছে জ্বালানির সংকট। যার ফলে আতঙ্ক ছড়াচ্ছে আমজনতার মনে। এই আবহে বৃহস্পতিবার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়,দেশজুড়ে জ্বালানি সংকটের যে খবর ছড়াচ্ছে সেটা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে। কেন্দ্রের তরফে জানানো হল, আগামী ৬০ দিনের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে।এমনকি, হরমুজ প্রণালী বন্ধ থাকার পরেও অন্তত ৪০টির বেশি জায়গা থেকে তেল আমদানি করছে ভারত। যুদ্ধের আগে থেকেই পর্যাপ্ত জ্বালানি মজুতের প্রক্রিয়া শুরু হয়েছে দেশের শোধনাগারগুলিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File