Kolkata Metro | গুরু নানক জয়ন্তীতে ব্লু লাইনে রাতে অতিরিক্ত মেট্রো পরিষেবা! কোন স্টেশন থেকে কখন মিলবে ট্রেন?
Monday, November 23 2026, 12:30 pm

Key Highlightsগুরু নানক জয়ন্তী উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ২৩ ও ২৪ নভেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাতের দিকে একজোড়া অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
গুরু নানক জয়ন্তী উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ২৩ ও ২৪ নভেম্বর কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাতের দিকে একজোড়া অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম এবং দমদম স্টেশন থেকে রাত ১০টা ৫০ মিনিটে ছাড়বে এই বাড়তি ট্রেন, ফলে নির্ধারিত শেষ মেট্রোর সময় পেরিয়ে যাওয়ার পরও যাঁরা যাতায়াত করবেন, তাঁদের বিশেষ সুবিধা হবে। ছুটির দিন হওয়ায় ২৪ নভেম্বর কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে নির্দিষ্ট সংখ্যক ট্রেন চলবে। ওই দিন ব্লু লাইনে মোট ২৫৪টি (আপ ও ডাউন মিলিয়ে ১২৭টি করে), গ্রিন লাইনে ২১২টি (প্রতি দিকে ১০৬টি করে) এবং ইয়েলো লাইনে ৯২টি (প্রতি দিকে ৪৬টি করে) মেট্রো চলবে। এই লাইনগুলোতে প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনো পরিবর্তন হচ্ছে না। এ ছাড়া পার্পল ও অরেঞ্জ লাইনে ২৪ নভেম্বর স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু থাকবে।


