Darjeeling | পুজোয় পাহাড়ে বাড়তি আকর্ষণ, অক্টোবরেই নতুন ‘জয়রাইড’ চালু DHR-এর!
Friday, August 28 2026, 4:30 pm

Key Highlightsদুর্গাপুজোর মরশুমে পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)।
দুর্গাপুজোর মরশুমে পর্যটকদের জন্য সুখবর নিয়ে এলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। ১ অক্টোবর ২০২৬ থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এই রেলপথে চালু হতে চলেছে অতিরিক্ত স্পেশাল ‘জয়রাইড’। উত্তর-পূর্ব সীমান্ত রেলের ঘোষণা অনুযায়ী, দার্জিলিং ও ঘুমের মধ্যে ডিজেলচালিত ৪টি সিঙ্গল-ট্রিপ জয়রাইড (ভাড়া ৮০০ টাকা) চলবে। এছাড়া কার্শিয়াং ও মহানদীর মধ্যে চালু হচ্ছে ২টি বিশেষ রাউন্ড-ট্রিপ জয়রাইড। বাষ্পচালিত ইঞ্জিনের ‘রেড পান্ডা’ (ভাড়া ১,৫৩০ টাকা) এবং বিশ্বকবির স্মরণে ডিজেলচালিত ‘মুক্ত ধারা’ (ভাড়া ১,০৩০ টাকা)। নিয়মিত শুরুর আগে সেপ্টেম্বরের শেষে স্টেশন মহোৎসবে ‘মুক্ত ধারা’-র বিশেষ ট্রায়াল রান হবে। উৎসবের মরশুমে এই পরিষেবা পাহাড়ি পর্যটনকে আরও সমৃদ্ধ করবে।
- Related topics -
- অন্যান্য
- ভ্রমণ
- দার্জিলিং
- দার্জিলিং হিমালয়ান রেলওয়ে


