Adani | নিউটাউনে ২,০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল তৈরী করবে আদানি, গরিবদের জন্য ফ্রি ১০০০ বেডের ঘোষণা!

Key Highlightsনিউটাউনে গড়ে উঠতে চলেছে ২,০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল! রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় বিনিয়োগের ঘোষণা করেছে আদানি গোষ্ঠী।
নিউটাউনে গড়ে উঠতে চলেছে ২,০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল! রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় বিনিয়োগের ঘোষণা করেছে আদানি গোষ্ঠী। বৃহস্পতিবার স্বাস্থ্যভবন থেকে এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, হাসপাতালের অর্ধেক অর্থাৎ ১,০০০টি শয্যা সম্পূর্ণভাবে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে। খুব শীঘ্রই এই প্রকল্পের ভূমিপুজো হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ যাতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই হাসপাতালের ১,০০০টি শয্যা বিনামূল্যে বা বিশেষ সুবিধার আওতায় রাখা হবে। বাকি ১,০০০টি শয্যা বাণিজ্যিকভাবে পরিচালিত হবে, যার মাধ্যমে হাসপাতালের পরিচালন ব্যবস্থা বজায় রাখা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মতে, নিউটাউনে এই ২,০০০ শয্যার হাসপাতাল তৈরি হলে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, গোটা পূর্ব ভারতের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- Related topics -
- স্বাস্থ্য
- বেসরকারি হাসপাতাল
- আদানি
- শুভেন্দু অধিকারী
- নিউটাউন
- শহর কলকাতা


