Durga Puja | প্রবীণদের মুখে হাসি ফোটাতে কলকাতায় বিশেষ 'দুর্গাপুজো প্রিভিউ টুর' করবে আদানিরা!
Thursday, September 10 2026, 1:02 pm

Key Highlightsশারদোৎসবে প্রবীণ নাগরিকদের আনন্দের শরিক করতে এক হৃদয়স্পর্শী উদ্যোগ নেওয়া হয়েছে।
শারদোৎসবে প্রবীণ নাগরিকদের আনন্দের শরিক করতে এক হৃদয়স্পর্শী উদ্যোগ নেওয়া হয়েছে। তিলোত্তমার দুর্গাপুজোর ঐতিহ্য ও শিল্পকলা সরাসরি প্রত্যক্ষ করতে প্রবীণদের সঙ্গে নিয়ে কলকাতায় আসছেন দেশ-বিদেশের অতিথিরা।মহালয়া থেকে দ্বিতীয়া (১০ থেকে ১২ অক্টোবর) পর্যন্ত আয়োজিত 'আদানি পুজো প্রিভিউ টুর'-এর মাধ্যমে প্রায় ১০ হাজারেরও বেশি বয়স্ক মানুষকে শহরের বাছাই করা আটটি সেরা মণ্ডপ ঘোরানো হবে। সাধারণ দর্শনার্থীদের ভিড় এড়াতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে। প্রবীণদের সম্মান জানানোর পাশাপাশি বঙ্গের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এবং স্থানীয় শিল্পে আর্থিক সহায়তা জোগাতে এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
- Related topics -
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব
- আদানি
- ভ্রমণ


