Adani Defence | রাশিয়ায় AK-203 রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা! ৫ বছরের চুক্তি সই গৌতম আদানির

Sunday, September 6 2026, 3:48 am
Adani Defence | রাশিয়ায় AK-203 রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা! ৫ বছরের চুক্তি সই গৌতম আদানির
highlightKey Highlights

বন্দুকের গুলি সরবরাহের দায়িত্ব পেল গৌতম আদানি গ্রুপের সংস্থা আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস।


ভারতীয় সেনার অস্ত্র ভাণ্ডারে দেশীয় প্রযুক্তিতে তৈরি একে-২০৩ রাইফেল সরবরাহ হবে। এই সরবরাহের ভার নিয়েছে গৌতম আদানি গ্রুপের সংস্থা আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। এই রাইফেল তৈরী করেছে আমেঠির ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল)। সূত্রের খবর, ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেডের সঙ্গে ৫ বছরের চুক্তি সই করেছে আদানির সংস্থা। একে-২০৩ রাইফেলের প্রয়োজন মেটাতে আদানি ডিফেন্স ৭.৬২x৩৯ মিমি ছোট অস্ত্রের গোলাবারুদ সরবরাহ করবে। এই চুক্তি সফল হলে গোলাবারুদের জন্যে বিদেশের ওপর নির্ভর করতে হবে না ভারতকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File