Mimi Chakraborty | অভিযোগে অনড় মিমি, তনয় শাস্ত্রী-র বিরুদ্ধে বনগাঁ আদালতে গোপন জবানবন্দী অভিনেত্রীর

Thursday, February 5 2026, 3:57 pm
Mimi Chakraborty | অভিযোগে অনড় মিমি, তনয় শাস্ত্রী-র বিরুদ্ধে বনগাঁ আদালতে গোপন জবানবন্দী অভিনেত্রীর
highlightKey Highlights

তনয় শাস্ত্রীর বিরুদ্ধে তোলা হেনস্থার অভিযোগও এ দিনও অনড় মিমি। তবে ক্লাবের অন্যান্যদের ব্যবহার নিয়ে সন্তুষ্ট অভিনেত্রী।


শো করতে গিয়ে হেনস্থার ঘটনায় অনড় প্রাক্তন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিলেন তিনি। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি বলেন, ‘এই লড়াই কোনও ব্যক্তিগত বিষয় নয়, বরং মিথ্যার বিরুদ্ধে। আমার নামে যে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছিল, তাঁর বিরুদ্ধেই আমার লড়াই।’ অভিনেত্রী আরও বলেন, ‘তনয় শাস্ত্রী ছাড়া ক্লাবের সমস্ত লোক অত্যন্ত ভদ্র। তাঁরা অত্যন্ত সম্মান দেখিয়ে আমাকে গাড়িতে তুলে দিয়েছিলেন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File