Tiger Shroff | টাইগার শ্রফকে লক্ষ্য করে চলল গুলি, অল্পের জন্য পেলেন অভিনেতা! ঘটনাস্থলে আহত দুই
Monday, October 19 2026, 10:09 am

Key Highlightsভরসন্ধ্যায় মুম্বইয়ের পুষ্পা পার্কের কাছে অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলা। তাঁর গাড়ি লক্ষ্য করে কমপক্ষে ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের বাড়ির সামনে চলল গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেতা। সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় খেলতে গিয়েছিলেন অভিনেতা। সন্ধ্যা ৭ টা নাগাদ পুষ্পা পার্কের কাছে বাইকে করে কয়েকজন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য এলোপাথাড়ি গুলি চালায়। কমপক্ষে ৫ রাউন্ড গুলি চলেছে বলে খবর। ঘটনায় আহত অভিনেতার গাড়ির চালক ও অটোরিক্সার চালক। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। হিন্দিতে লেখা সেই পোস্টের মূল বক্তব্য, “আমরা ওঁকে ফোন করেছিলাম, সবটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বোঝেননি। তাই আজ, আমরা সবটা ওঁকে ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই।” পোস্টে আরও বলা হয়, “মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যাঁরা আমাদের কথা শুনবেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করবেন, তাঁরাই আমাদের পরবর্তী লক্ষ্য। দেখতে থাকুন।”
- Related topics -
- বিনোদন
- অভিনেতা
- গুলি বর্ষণ
- বলিউড


