Sreelekha Mitra | প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবির পোস্টার প্রদর্শন, আইনি বিপাকে অভিনেত্রী শ্রীলেখা

Sunday, July 26 2026, 3:28 pm
Sreelekha Mitra | প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবির পোস্টার প্রদর্শন, আইনি বিপাকে অভিনেত্রী শ্রীলেখা
highlightKey Highlights

প্রতিবাদ মিছিলে তাঁর হাতে থাকা একটি পোস্টারে মোদীর কুরুচিকর ছবি ব্যবহার করেছেন অভিনেত্রী—এই অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।


বিপাকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আনন্দপুর, বিধাননগর সাইবার থানায় তাঁর নামে FIR দায়ের করা হলো। সূত্রের খবর, শুক্রবার কলকাতায় নিট আন্দোলনের মিছিলে গিয়েছিলেন তিনি। প্রতিবাদ মিছিলে তাঁর হাতে থাকা একটি পোস্টারে মোদীর কুরুচিকর ছবি ব্যবহার করেছেন অভিনেত্রী—এই অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। রবিবার বিকালে একটি ভিডিয়ো পোস্ট করে শ্রীলেখা বক্তব্য ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বলেন, 'রাজনৈতিক ভাবে বিজেপির বিরোধিতা করতেই পারি, কিন্তু তাই বলে ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার যে অভিযোগ উঠেছে, সেটা ঠিক নয়।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File