Rajpal Yadav | রাজপাল যাদবের পাশে দাঁড়ালো বলিউড, ৯ কোটির চেক বাউন্স মামলায় মিলবে মুক্তি?
Thursday, February 12 2026, 4:19 pm

Key Highlightsএদিন মামলাকারী সংস্থা অভিনেতার জামিন আবেদনের শুনানি মুলতুবির আর্জি জানায়। সেই প্রেক্ষিতেই সোমবার পরবর্তী শুনানির দিকে চেয়ে রাজপাল যাদবের আইনি প্রতিনিধি।
২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা রাজপাল যাদব। বক্স অফিসে ভরাডুবির পর সুদে আসলে সেই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি টাকায়। দিল্লির হাই কোর্টে এই মামলায় ৫ ফেব্রুয়ারি থেকে কারাবাস শুরু হয়েছে তাঁর। ইতিমধ্যেই অভিনেতার পাশে দাঁড়িয়েছে বলিউড। স্ত্রী রাধা যাদব জানিয়েছেন, “প্রায় গোটা ইন্ডাস্ট্রি সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।”
- Related topics -
- বিনোদন
- অভিনেতা
- বলিউড
- জনস্বার্থ মামলা
- জামিন


