Rajesh Sharma Hospitalised | গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ শর্মা! কী হয়েছে অভিনেতার?

Tuesday, July 7 2026, 5:38 pm
Rajesh Sharma Hospitalised | গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ শর্মা! কী হয়েছে অভিনেতার?
highlightKey Highlights

আচমকা গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।


আচমকা গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। সূত্রের খবর, সম্প্রতি হায়দরাবাদ থেকে কলকাতায় ফিরে আচমকা সুগার বেড়ে যায় তাঁর। পায়ে ক্ষত সৃষ্টি হয়। পা ভালোরকম ফুলেও যায়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তড়িঘড়ি সোমবারই রাতে হাসপাতালে ভর্তি হতে হয়। রাজেশ শর্মার অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু তথা টলিউডের পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, "কিছু একটা পোকা কামড়েছিল ওঁকে। ওঁর তো ডায়াবেটিস আছে, ফলে সেখান থেকে একটা মারাত্মক ইনফেকশন হয়ে গিয়েছে। পা ফুলে গিয়েছে। ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে গিয়েছিল। সুগার বেড়ে, শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। খুবই সিরিয়াস অবস্থা ছিল। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File